দেশ

১৫ সেপ্টেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন! এবার ঘরে বসেই আয়কর রিটার্ন জমা দিন নতুন মোবাইল অ্যাপে

আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ঘনিয়ে আসতেই করদাতাদের উদ্বেগ বাড়ছে। তবে এবার আর চিন্তার কারণ নেই। আয়কর বিভাগ এনেছে দুটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ – ‘AIS for Taxpayer’ এবং ‘Income Tax Department’, যা অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।

মূলত বেতনভোগী, পেনশনভোগী এবং সহজ আয় প্রোফাইলযুক্ত ছোট করদাতাদের জন্যই তৈরি করা হয়েছে এই অ্যাপ। করদাতারা ঘরে বসেই দ্রুত, নিরাপদ এবং ঝামেলামুক্তভাবে রিটার্ন দাখিল করতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন?

প্যান, আধার বা নিবন্ধিত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইনের পর মিলবে বার্ষিক তথ্য রিপোর্ট (AIS) এবং করদাতা তথ্য সারাংশ (TIS)। এখানে কোম্পানি, ব্যাংক বা মিউচুয়াল ফান্ড থেকে প্রাপ্ত আয়ের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে।

অ্যাপ করদাতাকে আয়ের উৎস অনুযায়ী সঠিক ITR ফর্ম বেছে নিতে সাহায্য করবে।

রিটার্ন দাখিলের পর আধার ওটিপি, নেট ব্যাংকিং বা ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে সহজেই ই-যাচাই করা যাবে।

এছাড়াও করদাতারা চাইলে অ্যাপের মাধ্যমে স্থায়ী আমানতের সুদ, বাড়িভাড়া থেকে আয় ইত্যাদি তথ্য নিজে ম্যানুয়ালি যোগ করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন উদ্যোগ করদাতাদের ডেস্কটপ বা পেশাদারদের ওপর নির্ভরতা অনেকটাই কমিয়ে দেবে। ফলে রিটার্ন দাখিল প্রক্রিয়া হবে আরও দ্রুত, সহজ এবং সুরক্ষিত।

১৫ সেপ্টেম্বরের আগে দ্রুত রিটার্ন জমা দিন – আয়কর দফতরের এই নতুন মোবাইল অ্যাপ হতে পারে আপনার সেরা সমাধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.