বিনোদন

অন্বেষা দত্ত গুপ্তর কণ্ঠে নতুন হিন্দি গান ‘গমন কা তু মরহাম’, সুরে রজত ঘোষ

কলকাতার গানের দুনিয়ায় আবার নতুন ঝলক। জনপ্রিয় গায়িকা অন্বেষা দত্ত গুপ্তর গলায় মুক্তি পেল নতুন হিন্দি গান ‘গমন কা তু মরহাম’। গানটির সুর ও কথা লিখেছেন সঙ্গীত পরিচালক রজত ঘোষ নিজেই। শহরের বাইরে চিত্রায়িত এই রোমান্টিক গানের মাধ্যমে অন্বেষা তাঁর সংগীত কেরিয়ারে নতুন পালক যোগ করলেন।

গানটি প্রযোজনা করেছে ‘মুভি অ্যান্ড মিউজিক’ প্রোডাকশন হাউস। মুক্তির পর থেকেই দর্শকদের ভালবাসা পাচ্ছে বলে জানান সুরকার রজত ঘোষ। তাঁর কথায়,”এই গানে পুরোপুরি আলাদাভাবে দর্শকদের মনে জায়গা করে নেবে অন্বেষা। মুক্তির পর থেকে দর্শকদের থেকে ভীষণভাবেই ভালোবাসা পাচ্ছি আমরা। আশা করছি আরও ভালোবাসা পাবো।” অন্বেষা নিজেও বেশ উচ্ছ্বসিত এই নতুন গান নিয়ে। তিনি বলেন,”এই গানটা আমার কাছে খুব স্পেশাল। এর আগে বহু গান আমি গেয়েছি। কিন্তু রজত ঘোষের সঙ্গীত পরিচালনায় এই গানের স্বাদ আলাদা। তাই আমার শ্রোতাদের একটা অন্য স্বাদের গান উপহার দিতে পারলাম।”

রিয়্যালিটি শোয়ের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা বহু শিল্পী সময়ের সঙ্গে হারিয়ে গেলেও, অন্বেষা আজও সংগীত জগতের এক উজ্জ্বল মুখ। বাংলা সংগীতের শিকড় ধরে রেখেই তিনি হিন্দি গানে নিজের পরিধি প্রসারিত করছেন। চলচ্চিত্রের বাইরেও এখন অনেক গায়ক-গায়িকা হিন্দি গানে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এই সময়ে এসে তাঁদের মূল লক্ষ্য, বৃহত্তর দর্শকের মনে জায়গা করে নেওয়া। অন্বেষার ক্ষেত্রেও তাই। আর সেই সুযোগ পেয়ে খুশি এই শিল্পী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.