সম্প্রতি নীল আলতা পরে চর্চায় এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। তার পরিচিতি শুধুমাত্র একজন দক্ষ অভিনেত্রী হিসেবেই নয় বরং একজন নৃত্যশিল্পী হিসেবেও তার জনপ্রিয়তা কিছু কম নেই। কিছুদিন আগেই স্টার জলসার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়রে’র বিচারকের দায়িত্ব সামলেছেন। এবার নতুন মিউজিক অ্যালবামের ভিডিওতে নজর কাড়লেন অভিনেত্রী।
কিছুদিন আগেই সাদা নীল শাড়ি ও নীল আলতায় দর্শক মহলে কৌতূহলের সৃষ্টি করেছিল। নায়িকাকে এই নতুন সাজের কারণ জিজ্ঞেস করলে অপেক্ষা করতে অনুরোধ করেন। অবশেষে সেই নীল আলতার রহস্য উদঘাটন হল। চলতি মাসের ১৫ তারিখে মনামি ঘোষ ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে মিউজিক অ্যালবাম ‘কল্কি’। ভগবান বিষ্ণুর দশম অবতার হল এই ‘কল্কি’। ভগবান বিষ্ণু যেহেতু নীল রং ধারণ করেছেন তাই জন্যই অভিনেত্রী নিজেকে নীল টিপ, নীল শাড়ি ও সবচেয়ে বেশি নজর কেড়েছেন নীল আলতা পরে।
গত ৮ ই আগস্ট সামনে এসেছিল এই মিউজিক অ্যালবামের পোস্টার। এবার প্রকাশ্যে এলো এই গানের অ্যালবামের টিজার। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে লাল শাড়িতে গলায় সর্প ডিজাইনের গহনায় নিজেকে সাজিয়ে তুলেছেন। দুর্গোৎসবের মধ্যেই এই অ্যালবাম সামনে আসবে। সেই নাচে গানেই উঠে আসবি অনেক অজানা পৌরাণিক কাহিনীর গল্প কথা। দুর্গা পূজার মধ্যে এই অ্যালবাম মানুষের মধ্যে এই আলাদাই উন্মাদনা সৃষ্টি করতে চলেছে।







