বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের নাম রয়েছে বিদুৎ জামওয়ালের। এমনকি বলিউডে একাধিক সিনেমায় প্রধান অভিনয়ের এক্কেবারে তাক লাগিয়ে দিয়েছেন নায়ক। তবে বক্সঅফিসে হিট সিনেমার তালিকা অভিনেতার ঝুলিতে একটু কমই আছে। তবে সম্প্রতি একটি দক্ষিণী সিনেমায় নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক ভাবে মন জয় করে নিয়েছেন অভিনেতা। তারপরেই এবার হলিউডে পা রাখতে চলেছেন নায়ক বিদুৎ জামাল।
বলিউডে কখনো নায়ক আবার কখনো খলনায়ক ভূমিকায় মানুষের নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। তবে সেখানে হিট সিনেমার তালিকা কম হলেও দক্ষিণ সিনেমায় ঝড় তুললেন তিনি। সম্প্রতি বক্স অফিস কাঁপিয়েছে বিদুৎ জামওয়াল অভিনীত তামিল সিনেমা ‘মধরাসি’। তারপর থেকে নায়কের জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। পাশাপাশি তাকে নিয়ে বেশ চর্চাও উঠেছে। দর্শকমহলের একাংশের দাবি, বলিউড ইন্ডাস্ট্রি অভিনেতার প্রতিভাকে ব্যবহার করতে পারিনি। এমনকি সেই বিষয়ে একই মত বহন করে খোদ অভিনেতা নিজেই। এবার নিজের সাফল্যের ঝুলি ভরাট করতে হলিউড ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করতে চলেছেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল।
এবার হলিউডের জনপ্রিয় সিনেমা ‘স্ট্রিট ফাইটার’-এর নতুন লাইভ-অ্যাকশন সংস্করণে ধরা দেবেন ভারতের জনপ্রিয় নায়ক বিদ্যুৎ জামওয়াল। এই সিনেমার প্রেক্ষাপট গড়ে উঠবে গেম ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে। এমনকি অভিনেতাকে দেখা যাবে যোগী ঢালসিমের চরিত্রে। এই সিনেমার পরিচালনার দায়িত্ব নিজের কাজে তুলে নিচ্ছেন কিটাও সাকুরাই। পাশাপাশি এই সিনেমায় পর্দা কাঁপাতে দেখা যাবে অ্যান্ড্রু কোজি, নোয়া সেন্টিনিও, জেসন মোমোয়া, ক্যালিনা লিয়াং, রোমান রেইনস, অরভিল পেক, কোডি রোডস, অ্যান্ড্রু শুলজ, কার্টিস ‘ফিফটি সেন্ট’ জ্যাকসন ও ডেভিড ডাস্টমালচিয়ানের মতো বহু জনপ্রিয় তারকাকে। হলিউডে অভিনেতাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দর্শকমহল।







