বিনোদন

ট্রেন থেকে ঝাঁপ দিয়ে চোট পেয়েছিলেন অভিনেত্রী, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কি জানালেন তিনি?

সম্প্রতি বলিউডের ছোটো পর্দার বিখ্যাত অভিনেত্রী করিশ্মা শর্মা একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। মুম্বইয়ে লোকাল ট্রেনে করে শুটিংয়ে যাওয়ার পথে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন করিশ্মা। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসার পর অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করলেন ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

তিনি সোশ্যাল মিডিয়াতে হাসপাতালে তোলা তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন,“আমি সবাইকে জানাতে চাই যে আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। চিকিৎসকের পরামর্শে সেরে উঠেছি এবং আমার চিকিৎসক জানিয়েছেন যে, আমার ক্ষত সেভাবে গভীর নয়। ক্ষতস্থানে বেশ যন্ত্রণা রয়েছে এখনও। তবে তা সময়ের সঙ্গে সঙ্গে সেরে যাবে বলেই বলেছেন চিকিৎসক।”

তিনি আরও লেখেন, “এটা সত্যিই খুব কঠিন সময় ছিল। আমি এখনও সেদিনের কথা মনে পড়লে ভয় পেয়ে যাই। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমার জন্য আপনারা সকলে অনেক প্রার্থনা করেছেন। আমাকে অনেক ভালোবেসেছেন। তার জন্য আমি কৃতজ্ঞ। যার কথা না বললেই নয় তিনি হলেন আমার মা। আমার এই অবস্থার কথা শুনে তিনি সেদিনই ফ্লাইট ধরে চলে আসেন আমার কাছে। আমাকে প্রতি মুহূর্তে আমার মা শক্তি জুগিয়েছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.