ক্রাইমবিদেশ

স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি, কাঁপছে কানাডা — মৃত ১০, জখম ২৪

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরে ভয়াবহ গুলির ঘটনা। বুধবার স্থানীয় সময় দুপুরে একটি সেকেন্ডারি স্কুলে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আহত প্রায় ২৪ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট নাগাদ টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ‘অ্যাকটিভ শ্যুটার’-এর খবর আসে। খবর পেয়েই পুলিশ দ্রুত স্কুল চত্বরে পৌঁছে ভবনের ভিতরে তল্লাশি শুরু করে।

তল্লাশির সময় একাধিক মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক অনুমান, গুলি চালানোর পর সে নিজেই প্রাণ নিয়েছে।

তবে দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ পুলিশের তরফে দেওয়া আপডেটে জানানো হয়, দ্বিতীয় কোনও হামলাকারী ছিল কি না এবং মোট মৃত্যুর সংখ্যা কত—তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে।

স্কুলের ভিতরে থাকা বাকি ছাত্রছাত্রী ও কর্মীদের নিরাপদে বের করে আনা হয়েছে। তাঁদের পরিবারদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থলের আশপাশে জারি করা জরুরি সতর্কবার্তায় সন্দেহভাজনের বর্ণনা দেওয়া হয়েছে—‘বাদামি চুলের এক মহিলা’। স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরের ভিতরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

RCMP-র তরফে জানানো হয়েছে, “টাম্বলার রিজের বাসিন্দারা এখনই বাইরে বেরোবেন না। দরজা-জানলা বন্ধ রাখুন। যারা ওই এলাকায় নেই, তারাও ঘটনাস্থল এড়িয়ে চলুন এবং পুলিশের নির্দেশ মেনে চলুন।”

ঘটনাকে কেন্দ্র করে গোটা কানাডা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.