জেলা

ফাস্ট ফুডের আড়ালে দোকানে কী? পুলিশ আসতেই সব পরদা ফাস।

এবার অবৈধ মদ বিক্রির ঘটনা সাম্নে এসেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তরগত গঙ্গা-যমুনা এলাকায়। ফাস্ট ফুডের দোকানের আড়ালে চলছিল অবৈধ মদ বিক্রির। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দোকান ভেঙে ফেলার হুমকি দেন।

স্থানীয়রা সুত্রে খবর, প্রায় তিন বছর আগে অমল রাউত নামের এক ব্যক্তি বেলদা-কেশিয়াড়ি রাজ্য সড়কের পাশে প্রথমে একটি পানের দোকান খোলে,পরে সেটি ফাস্ট ফুডের দোকানে পরিণত হয়। গ্রামবাসীদের অভিযোগ, গত এক-দুই বছর ধরে ওই দোকানে অবৈধ মদের ব্যবসা চলছে। এ বিষয়ে দোকান মালিককে বারবার সতর্ক করা হলেও তিনি কোনো পাত্তা দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যায় বহু গ্রামবাসী, বিশেষ করে মহিলারা, দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন।

বিবাদ বাড়লে, খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। এবং গ্রেফতার করা হয় দোকান মালিককে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার দোকানদারকে আদালতে পেশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.