পোশাক থেকে শুরু করে সাজ-সজ্জা সব কিছুর চাহিদা থাকে তুঙ্গে। একইসঙ্গে কলকাতা পুরসভা ও পুলিশের উদ্যোগে শহরজুড়ে চলছে হকার উচ্ছেদ অভিযান। এবার শারদোৎসবের আগে স্থগিত করা হলো এই উচ্ছেদ অভিযান। তবে দুর্গাপুজোর ব্যস্ততা শেষ হলেই ফের এই অভিযান পুনরায় শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার পুরসভার টাউন ভেন্ডিং কমিটির বৈঠক হয়। সেখানেই ধীরে চলো নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পূজোর আগে কেনাকাটার হিড়িকে রাস্তায় থাকে মানুষের ভিড় ও ব্যস্ততা যার জন্য এবার নমনীয় মনোভাব দেখালো নমনীয় মনোভাব। এমনকি কলকাতা পুলিশের শীর্ষকর্তারা বিষকর্মা পূজোর আগেই শহর পরিদর্শন শুরু করে দেয়। পাশাপশি দেবিপক্ষে সূচনা অর্থাৎ মহালয়া থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন বড় পুজোর উদ্বোধন। সেই কারণে প্রশাসনকে কড়া হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের ওপর নজরদারি করতে হয়।তাই কলকাতা পুলিশ ও পৌরসভার মত পুজোর মরসুমে হকার অভিযান চালানো সম্ভব হবে না।
তবে এরইমধ্যে পুরসভার প্রতিনিধিদল নিউ মার্কেট চত্বর পরিদর্শন করে এসেছে। এছাড়াও ক্যালকাটা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফুটপাথের পরিস্থিতিও পর্যবেক্ষণ করে এসেছে প্রশাসনের প্রতিনিধি দল। সেইসব এলাকায় সাধারণ মানুষের সমস্যা নিয়ে আলোচনা হয় মঙ্গলবারের ওই বৈঠকে। তবে উৎসবের ব্যস্ততা মিটলেই ফের তৎপরতার সঙ্গে হকার উচ্ছেদ অভিযানে নামবে প্রশাসন।







