রাজনীতিরাজ্য

পুজোর আগেই সাংগঠনিক রদবদল তৃণমূলে, বদলের হাওয়া হাওড়া থেকে বহরমপুরে

পুজোর আগেই সাংগঠনিক রদবদলের ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শনিবার এক্স-এ পোস্ট করে শাসকদল জানিয়েছে, হাওড়া গ্রামীণ, হুগলির শ্রীরামপুর ও আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর ও বহরমপুর সাংগঠনিক জেলায় যুব, মহিলা, শ্রমিক ও মূল সংগঠনের ব্লক ও টাউন স্তরে নতুন সভাপতি বেছে নেওয়া হয়েছে।

হাওড়া গ্রামীণের মোট আটটি টাউন ও ব্লক স্তরে রদবদল হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ী পদাধিকারীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে দল।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের সিদ্ধান্তকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। লক্ষ্য একটাই— একুশের চেয়েও বেশি আসন জিতে ২০২৬-এর লড়াইয়ে সাফল্য অর্জন করা। সেই কারণে জেলা স্তরের নেতৃত্বে পরিবর্তন আনাকে জরুরি বলেই মনে করছে তৃণমূল।

দলীয় সূত্রের খবর, ‘পারফরম্যান্স’ ও ‘গ্রহণযোগ্যতা’র ভিত্তিতেই এবার দায়িত্ব বণ্টন করা হয়েছে। কাজের লোককেই প্রাধান্য দেওয়া হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছিলেন। সেক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।

রাজনৈতিক মহলের মতে, পুজোর আগেই নতুন কমিটি ঘোষণা করে মাঠে নেমে পড়ল তৃণমূল। উৎসবের কারণে যাতে কোনও বিলম্ব না হয়, তাই মহালয়ার আগে এই পদক্ষেপ। আগামীর নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নে এই রদবদল সুবিধা এনে দেবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.