রাজনীতি

।।অশুভ শক্তিকে বিনাশ করতে, ঘরের লক্ষ্মীরা গঙ্গা বরণের মধ্যেদিয়ে প্রার্থীর প্রচার শুরু।।

বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাসের নেতৃত্বে ওই ওয়ার্ডের মহিলারা ইছামতি নদীতে ধূপ ধুনো শঙ্খধ্বনি ঢাক বাজিয়ে গঙ্গা দেবীকে বরণ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পদযাত্রা শুরু করলেন। এই পথে যাত্রা শুরু হয় বসিরহাট নৈহাটি বড়তলা থেকে ইটিন্ডা রোড ধরে ডন্ডিরহাট আমতলায় গিয়ে এই পদযাত্রায় শেষ হয়।এই মিছিলে পা মিলালেন বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তপন সরকার সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ। মিছিলে দেখাগেল ওয়ার্ডের বহুe মহিলারা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে দীর্ঘ ৪ কিলোমিটার রাস্তা হাঁটলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.