ক্রাইম

প্রতিবেশির ছাগল খেয়েছে গাছ! সেই ক্ষোভে এলোপাথাড়ি কোপ ছাগলের মালকিনকে

প্রতিবেশির “ছাগল” বাড়িতে ঢুকে খেয়ে ফেলে গাছ! আর তার ক্ষোভেই ছাগলের মালকিনকে রাস্তাই একা পেয়ে এলোপাথাড়ি কোপ ধারালো অস্ত্র দিয়ে। জখম আসিয়া শেখ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার ঝিটকিপোতা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, প্রায় দেড় মাস আগে আসিয়া শেখ নামে এক মহিলার পোষা ছাগল প্রতিবেশী সাজিদুল খানের বাড়িতে ঢুকে কিছু গাছ খেয়ে ফেলেছিল বলে অভিযোগ। তাই নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়, ওই মহিলার ছেলের একটি মুদিখানার দোকান আছে, সেই দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে বিষয়টি নিয়ে আর তেমন বারাবারি হয়নি বলেও জানা যায়।

কিন্তু সপ্তাহের শুরুতেই সোমবার সকালে রাস্তার উপর দাঁড়িয়েছিলেন আসিয়া শেখ। আচমকাই পিছন থেকে সাজিদুল খান ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালাই। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় আসিয়া শেখ। ঘটনা দেখে আশপাশ থেকে অন্যান্যরা ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশ কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.