পূর্ব মেদিনীপুরে দুঃসাহসিক ডাকাতির পরে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির খাজরাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা ব্যর্থ হলো। পুলিশ এবং এলাকাবাসীর তৎপরতায় দুই হিন্দিভাষী ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেলা হয়।
ঘটনার সময় ব্যাঙ্কে প্রবেশ করে তারা টাকা পাঠানোর নাম করে কেন্দ্রের পরিচালককে ঠকানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় পরিচালক গোপনে সিভিক পুলিশকে খবর দেন। পুলিশ আসার আগে দৌড়ে পালাতে চাইলেও স্থানীয়রা তাদের আটক করে কেশিয়াড়ী থানায় হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার পূর্ব মেদিনীপুরে ঘটে যাওয়া ডাকাতির সঙ্গে জড়িত চারজনের মধ্যে মঙ্গলবার ধরা পড়ল দুইজন। বাকি দুজনের খোঁজ চলছে। এছাড়া যে বাইকে তারা এসেছিল তার উৎসও তদন্ত করছে পুলিশ।
কেশিয়াড়ী থানার আইসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে গিয়েছেন।







