কাঁথি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাঁথি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে রবিবার অনুষ্ঠিত হলো ‘Next Gen GST’ কার্যক্রম। কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী এই বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সৌমেন্দু অধিকারী বলেন, “Next Gen GST দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটি করদাতা এর সুফল পাবেন।”
অনুষ্ঠানে কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই, নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি ও অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহের আবহ লক্ষ্য করা যায়।







