জেলারাজনীতি

পুজোর আগেই রাজনৈতিক তরজা ও জল্পনা, মাঠে নামলেন যুব তৃণমূল নেতা অনুপ মাইতি!

পুজোর আগে জেলায় জমে উঠেছে রাজনৈতিক তরজা। কেউ দলের প্রতি সুর মিলিয়ে চলছেন, আবার কেউ বেসুরো সুরে নিজের মত প্রকাশ করছেন। এমনকি কোথাও কোথাও দলবদলের ইঙ্গিতও শোনা যাচ্ছে। ফলে জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরমহলে। আর সেই রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু এখন পূর্ব মেদিনীপুরের রামনগর।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ মাইতি স্পষ্ট জানিয়ে দেন— “দলের নেত্রী যেটাই বলবেন, সেটাই আমাদের শেষ কথা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরা কাজ করবো।”

তিনি আরও বলেন, শুধু দুর্গাপুজো নয়, উৎসবের মধ্যেও সংগঠনের কাজ চলবে সমান তালে। মানুষের পাশে থেকে কাজ করাই হবে অগ্রাধিকার। তাঁর কথায়— “দুর্গাপুজোর মধ্যেও আমাদের জনসংযোগ কর্মসূচি জারি থাকবে। আগামী নভেম্বর মাস পর্যন্ত ‘পাড়ায় সমাধান শিবির’ চলবে। আমরা মানুষের সমস্যা শুনব, সমাধান করার চেষ্টা করব। জনগণের পাশে থেকে কাজ করাই আমাদের দায়িত্ব।”

রাজনৈতিক মহলে অনুপবাবুর এই বক্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে রামনগর-সহ গোটা পূর্ব মেদিনীপুরে উৎসবের আবহের মধ্যেই রাজনৈতিক ময়দান যে উত্তপ্ত হয়ে উঠছে, তা এই মন্তব্য থেকেই একেবারে স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.