সম্মুখে লোকসভা নির্বাচন। তার আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের ভোট প্রচার। বাংলায় অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্রে হলো ঘাটাল। যেখানে লোকসভা ভোটে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই অভিনেতার মধ্যে লড়াই হতে চলেছে। এবার রাজনৈতিক ময়দানে কাদা ছোড়াছুড়ির মধ্যে, আচমকা মুখোমুখি হয়ে সৌজন্য বিনিময় করলেন দেব ও হিরণ।
ঘাটালে এই দুই তারকা প্রার্থীকে নিয়ে রাজনীতিতে চলছে জোর তরজা। দুই প্রার্থীর প্রচারের ধরন অনেকটাই আলাদা। তবে তারপরেও তারা নিজেদের মতো করে প্রচারে ঝড় তুলছেন।
তবে তারকা প্রার্থী দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনটি সরকারি কমিটি থেকে তাঁর ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পরে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক সন্ন্যাস নেবে বলে ইঙ্গিতও দিয়েছিলেন অভিনেতা। তবে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যান করে দেওয়ার আশ্বাসে দীপক অধিকারী থেকে যায় রাজনীতিতে।
তারপর থেকে হিরণ ক্রমাগত দেবকে কটাক্ষ করতে থাকেন। তবে ঘাটালের বিদায় সংসদ সব সময় মতো তার সৌজন্যতা বজায় রেখেছে। পাশাপাশি বিজেপি প্রার্থীর প্রসঙ্গে অনেক সময় দেবকে দেখা যায় হেসে গড়িয়ে পরতে। বাংলা নববর্ষের দিন দেবকে দেখা গেল ডেবরায় জমজমাট ভোট প্রচার করতে। পাশাপাশি পর্যন্ত দুপুর পর্যন্ত কেশপুরের আনন্দপুরে কর্মসূচিতে ছিলেন হিরণ। দুই তরিকায় তাদের কর্মসূচি সেরে বালিচক রেল গেট দিয়ে ফিরছিলেন।
সেই সময় মুখোমুখি হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। এরপর দুজনেই হাত নারায়। এমনকি সৌজন্য বিনিময় করেন। পাশাপাশি অভিনেতা দেব স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য হিরণকে পরামর্শ দেন। এই দৃশ্য মধ্যে দিয়ে রাজনৈতিক ময়দানের এত শোরগোলের মধ্যে অন্যরকম আর বার্তা পেলো সাধারণ মানুষ।







