জেলা

নদীয়ায় রাতের অন্ধকারে গায়েব বিজেপি প্রার্থীর ব্যানার। লিখিত অভিযোগ জমা শান্তিপুর থানায়

লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে গ্রীষ্মের তাপপ্রবাহের সাথেই উষ্ণতার পারদ চড়ছে রাজনীতিতে। প্রথমে দেওয়াল দখলের লড়াইয়ের বিক্ষিপ্ত দুই একটি ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও এবারে ব্যানার ছেড়া এবং গায়েব করে দেওয়ার অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি নদীয়ার শান্তিপুরে।

শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির শক্তি প্রমুখ তপন বিশ্বাসের দাবি তিনি গতকাল রাত আটটা নাগাদ কর্মী সমর্থকদের নিয়ে রাত এগারোটা পর্যন্ত বিভিন্ন এলাকায় ফ্লেক্স ব্যানার পতাকা লাগিয়েছিলেন। আজ সকাল থেকেই তার কাছে কর্মী সমর্থকরা ফোন করে জানায় দত্তপাড়া বের পাড়া হরিদাস রায় রোড এইরকমই বেশ কিছু জায়গা থেকে তাদের ব্যানার উধাও হয়েছে তবে পেরেক দিয়ে দেওয়ালে লাগানো কিছুটা করে অংশ রয়ে গেছে দেওয়ালে। অথচ পাশে অন্যান্য রাজনৈতিক দলের ফ্লেক্স পতাকা ব্যানার থাকলে তা অক্ষত রয়েছে। বিশেষ করে প্রায় প্রত্যেক দেওয়ালেই বিজেপি প্রার্থী সাংসদ জগন্নাথ সরকারের পোস্টারের পাশেই জল জল করছে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর ফ্লেক্স। সেগুলো ক্ষতিগ্রস্ত না করে শুধুমাত্র বিজেপির ফ্লেক্স ছিড়ে ফেলা এবং গায়েব করে দেওয়ার উদ্দেশ্য মানুষের রায়ে ইতিমধ্যেই প্রায় নিশ্চিত হয়ে গেছে জগন্নাথ সরকারের জয় লাভ।

তাই এ ধরনের নিম্ন রুচির পরিচয় এমনটাই দাবি বিজেপি কর্মী সমর্থকদের। সাংসদ জগন্নাথ সরকারও একই দাবি করেছেন, তিনি জানিয়েছেন পায়ের তলা থেকে মাটি সরেছে তৃণমূলের তাই উদ্ভ্রান্ত হয়ে গেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের নোংরা রাজনীতি তাদের দল সমর্থন করেনা। শান্তিপুর বিধানসভার পৌরসভা সবেতেই তৃণমূলের জয়জয়কার সেখানে তাদের প্রার্থী মুকুটমণি অধিকারীর জয়লাভ নিশ্চিত তাই এ ধরনের ঘৃণ্য কাজ তারা প্রশ্রয় দেন না। তবে প্রার্থী নিয়ে এর আগেও বিজেপির অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল এক্ষেত্রেও তা ঘটেছে কিনা সেটা খোঁজ নিক পুলিশ প্রশাসন তবে যেই করে থাকুক বিষয়টি অবশ্যই নিন্দা জনক এবং দোষীর শাস্তি হোক।
এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও জানাচ্ছেন তারাও এ কুকর্ম কে সমর্থন জানাচ্ছেন না কারণ রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার অধিকার আছে সকলের, এমনকি ব্যানার লাগানোর সময় দেওয়াল কিংবা প্রাচীরের মালিকের সাথেও কথা বলেন সকলে, তাই আপত্তির কোনো প্রশ্নই ওঠে না।
যদিও সর্বক্ষেত্রে সিসি ক্যামেরা না থাকলেও এলাকার বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই খোঁজ তল্লাশি শুরু করেছে দুষ্কৃতীদের ধরার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.