বিদেশ

৩০ মিনিটের ব্যবধানে পরপর দু’টি দুর্ঘটনা! দক্ষিণ চীন সাগরে ভেঙে পড়ছে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, চিন্তায় ওয়াশিংটন

রবিবার দক্ষিণ চীন সাগরে রুটিন টহলদারির সময় মাত্র ৩০ মিনিটের ব্যবধানে বড়সড় দুর্ঘটনার শিকার হয়েছে মার্কিন নৌসেনা। পর পর ভেঙে পড়েছে নৌসেনার একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান। তবে স্বস্তির খবর, শেষ মুহূর্তে পাইলটরা বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এই অস্বাভাবিক ঘটনায় গভীর চিন্তায় পড়েছে ওয়াশিংটন, ইতিমধ্যেই শুরু হচ্ছে ঘটনার তদন্ত। মার্কিন সেনার পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হচ্ছে, স্থানীয় সময় দুপুর ২.৪৫ নাগাদ দক্ষিণ চীন সাগরে ভেঙে পড়ে ‘ব্যাটল ক্যাটস’ নামে পরিচিত MH-60R সিহক হেলিকপ্টারটি। অভিযান চালিয়ে কপ্টারে থাকা তিন ক্রু মেম্বারকে উদ্ধার করা হয়। এর ঠিক আধ ঘণ্টা পর, মার্কিন রণতরী থেকে রুটিন অভিযানে আকাশে ওড়া FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমানটিও আছড়ে পড়ে সমুদ্রে। দুটি ঘটনাতেই ক্রু মেম্বারদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। কীভাবে এত অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন দক্ষিণ চীন সাগরে মার্কিন সেনার উপস্থিতি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলসীমার দাবি নিয়ে চীনের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের তীব্র বিতর্ক চলছে। চীন আন্তর্জাতিক আদালতের নির্দেশ উপেক্ষা করে এই জলপথকে নিজেদের বলে দাবি করে। এই পরিস্থিতিতে চীনকে নিয়ন্ত্রণে রাখতে এবং বন্ধুদেশগুলোকে সমর্থন দিতে আমেরিকা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছে অন্যদিকে, যখন দুর্ঘটনা ঘটছে, তখন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এশিয়া সফরে রয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে, যেখানে দুই দেশের বাণিজ্য জট কাটানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা। এই পরিস্থিতিতে পরপর দুটি আকাশযান হারানোর ঘটনা ওয়াশিংটনের জন্য নিঃসন্দেহে অস্বস্তির কারণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.