জেলা

হঠাৎই বর্ধমান শহরে বি সি রোডে রাস্তার মধ্যে বড় ফাটল, চাঞ্চল্য এলাকায়  

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-বর্ধমান শহরে ব্যস্ততম রাস্তা বিসি রোড, আর এই রোডেই রবিবার হঠাৎই দেখা যায় বড়সড় ফাটল। স্থানীয় এক দোকানদার বলেন, “নটার সময় আমরা দেখি রাস্তার মধ্যে একটি ফাটল দেখা দিয়েছে আর সেই ফাটল থেকে বের হতে থাকে জল। প্রায় আড়াই ফুটের গর্ত হয়েছে রাস্তার মধ্যে। উক্ত রাস্তাটি অন্যতম একটি ব্যস্ততম রাস্তা, তাই আমি বর্ধমান পৌরসভার কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এটি-র ব্যবস্থা নেওয়া হোক”।

অন্যদিকে কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, “বর্ধমান পৌরসভার যে কঙ্কালসার অবস্থা তা আমরা আগেই বলেছিলাম। অম্রুত প্রকল্পের নামে যে কোটি কোটি টাকা আসছে তার নয় ছয় করা হচ্ছে। প্রকল্পের কাজের পর রাতারাতি গর্ত গুলো বোঝানোর জন্য ৬ মিলিমিটারে শুধুমাত্র একটা আস্তরণ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল আর তারই জন্য রাস্তার মধ্যে হঠাৎই গর্ত দেখা দিয়েছে”। পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “দেখুন জলের কাজ করতে গিয়ে হয়তো এই রকম ফাটল হয়েছে। পৌরসভার যারা আধিকারিক আছে তারা বলতে পারবে। আমি বলব যথা উপযুক্ত পৌরসভা ব্যবস্থা নিক এবং মানুষের যাতে সমস্যা না হয় সে দিকে যেন লক্ষ্য রাখা হয়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.