জেলা

মায়ের বিরুদ্ধেই সন্তানকে এসিড খাওয়ানোর অভিযোগ

মায়ের বিরুদ্ধে উঠলো কোলের শিশুকে এসিড খাওয়ানোর অভিযোগ। ঘটনায় চঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নক পুল কাটাবাগান এলাকায়। জানা যায় অভিযুক্ত মা তপতী বাড়ুই। ২০১৯ সালে অমিতোষ বারুই এর সাথে তার বিয়ে হয়। অমিতেশ বাবুর প্রথম পক্ষের স্ত্রী দীর্ঘ অসুস্থতার কারণে মারা যান। তারপরেই তিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি কর্মসূত্রে সৌদি আরব থাকেন। অমিতোষ বাবুর বড় মেয়ের নাম প্রীতি বাড়ুই। স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক অশান্তির জেরেই ঘটেছে এমন ঘটনা। মা তপতী বাড়ুই নিজের এক বছর এক মাসের সন্তানকে অ্যাসিড খাওয়াই এবং নিজেও খান বলে অভিযোগ । স্থানীয়রা জানতে পেরেই তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরেই বাচ্চাটি ছেড়ে দেওয়া হয়। এবং তাকে আটক করা হয়। বনগাঁ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সাংসারিক অশান্তি নাকি অন্য কোন কারণ লুকিয়ে আছে এই ঘটনার পেছনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.