বর্তমানে সময় দাড়িয়ে এক ইন্ডাস্ট্রি তারকারা অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করাটা ট্রেন্ড বললে খুব একটা ভুল বলা হবে না। অনেক সময় দেখা যাচ্ছে বলিউড থেকে টলিউড বা দক্ষিণ সিনেমা বহু তারকা কাজ করছে। এমনকি সেই ধারাবাহিকতা বজায় রয়েছে ছোট পর্দাতেও। এবার সেই তালিকাতে নাম জড়ালো টেলি দুনিয়ার এক পরিচিত মুখ নিশা পোদ্দার। কোথায় কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?
এখন বলিউড ও টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়াও চারিদিকে জনপ্রিয়তা ছড়িয়েছে বিভিন্ন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো। একাধিক বিগ বাজেটের সিনেমা দেশ জোড়া খ্যাতি পেয়েছে। সেই সিনেমার তালিকা ক্রমশ যেন বৃদ্ধি হচ্ছে। তাই বর্তমানে বলিউডের অনেক তারকাকে দেখা যায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে গিয়ে পর্দা কাঁপাতে। তবে এবার সেই ট্রেন্ড থেকে দূরে থাকলো না টলিউড ইন্ডাস্ট্রির তারকারা। এর আগে বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রি দেখা গিয়েছে মুম্বাইতে কাজ করতে। এবার সেই তালিকায় নতুন নাম সংযোজন হলো। বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সোনার বড় বেলার চরিত্রে সকলের মন জয় করে নিয়েছেন নিশা পোদ্দার।
এবার সেই তারকাকেই দেখা যাবে দক্ষিণী চলচ্চিত্র জগতে। ছোটবেলা থেকেই অভিনেত্রী সিনে দুনিয়ায় পথ চলা শুরু হয়েছে। বিভিন্ন চরিত্রে দর্শকমহলের নজর কেড়েছেন তিনি। এমনকি এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সোনার ভূমিকাতে ও ব্যাপক প্রশংসা পেয়েছেন এই টেলি অভিনেত্রী। এবার তিনি এক তেলেগু ধারাবাহিকে প্রধান নায়িকা হিসেবে পথ চলা শুরু করতে চলেছেন। স্টার মা চ্যানেলে নতুন ধারাবাহিক ‘নুভুলেখা নেনু লেনু’র মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী নিশা। যেখানে তিনি চা জল খাবারে একটি দোকান সামলাবেন। এমনকি অভিনেত্রী নিশার এই চরিত্রটি নির্ভীকভাবে থানার বড়বাবু থেকে শুরু করে সকলকে খাবার পরিবেশন করেন। পরবর্তীতে সেই বড়বাবুর সঙ্গে কিভাবে গাঁটছড়া সেই গল্পই দেখা যাবে এই ধারাবাহিকে।







