দেশ

ইন্ডিগোর দুরাবস্থা, কর্মীর অভাবে পরিষেবা পাচ্ছে না যাত্রীরা, ক্ষোভে ফুঁসছে যাত্রীরা

বেহাল দশা দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের । কর্মীর অভাবে প্রায় বন্ধের পথে ইন্ডোগো। উড়ান বাতিল থেকে শুরু করে উড়ান দেরি হওয়ায়, বেশ কয়েকদিন ধরে সমস্যার পড়েছে যাত্রীরা। আজ বৃহস্পতিবার পর্যন্তও সমস্যার কোন সমাধান হয়নি । এই সমস্যায় ক্ষোভ প্রকাশ করেছে ইন্ডিগোর যাত্রীরা।

আজ বহু বিমানবন্দর থেকে একাধিক উড়ান বাতিল হয়েছে । যার মধ্যে হয়েছে দিল্লী , মুম্বাই, হায়দ্রাবাদ সহ একাধিক বিমানবন্দর। দিল্লী থেকে ৩০টি উড়ান ও হায়দ্রাবাদ থেকেও ৩০টি উড়ান বাতিল হয়েছে । এই সমস্যার জন্য চরম বিপাকে পড়েছে যাত্রীরা। জানা গেছে, যতজন কর্মী থাকার দরকার তার থেকে অর্ধেক কর্মী রয়েছে ভারতের এই বিরাট বিমান সংস্থায়। যদিও ইতিমধ্যে এই সমস্যার জন্য ক্ষমা চেয়েছে সংস্থার কর্মকর্তারা।

পাশাপাশি ডিজেসিএ কর্মী সংক্রান্ত যে নতুন নিয়ম এসেছে তাতে বলা আছে , প্রতিদিন কর্মীরা সর্বাধিক ৮ ঘণ্টা অর্থাৎ কর্মীরা সাপ্তাহিক ৩৫ ঘণ্টা কাজ করবে । যার দরুন, প্রয়োজনীয় কর্মী না থাকার ফলে বিমান গ্রাউন্ড করতে বাধ্য হচ্ছে সংস্থাটি। এই সমস্যার জন্য একদিকে সংস্থাটি যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে পাশাপাশি পরিষেবা আবারও সঠিক করার আশ্বাস দিয়েছে ইন্ডিগো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.