নতুন দল ঘোষণা হতে না হতেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ ! হুমায়ূনের আগেই অভিযোগ ছিল – শক্তিনগর থানার পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ি ঘিরে রাখা হয়েছে। আর এবার হুমায়ূনের বাড়ি থেকে আটক তারই ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবীন। জানা গিয়েছে , দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় আটক হয়েছেন রবীন । সেই অভিযোগের জেরেই শক্তিনগরের পুলিশ তুলে নিয়ে যায় রবীনকে।
ছেলেকে আটক হতেই ক্ষুব্ধ হয়েছেন বাবা। শক্তিনগর থানায় যাওয়ার পাশাপাশি পুলিশকেও হুমকিও দিয়েছেন তৃণমূলের সদ্য সাসপেন্ডেড বিধায়ক। হুমায়ূনের হুমকি, “শক্তিপুর থানার পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার বাড়ি ঘিরে যদি কোন অশালীন কাজ করেন তাহলে আগামী বৃহস্পতিবার বহরমপুর জেলা পুলিশ অফিস ঘেরাও করে রাখব।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে , হুমায়ুন কবীরের ছেলে , যে দেহরক্ষী – জুম্মা খানকে, মারধর করেছেন, তিনি হুমায়ুনেরই দেহরক্ষী । এই ঘটনার প্রেক্ষিতেই , পুলিশের পক্ষ থেকে হুমায়ূন কবীরের বাড়ি ঘেরাও করা হয় ।
এই গোটা ঘটনার অরূপ চক্রবর্তীর মন্তব্য , “হুমায়ুন একটি মিডিয়াতে জানিয়েছেন যে ওই দেহরক্ষী তাঁর ছেলের কাছে বছরের শেষে ছুটি চেয়েছিলেন। সেই নিয়ে ছুটি দিতে সম্মত হননি। তারপরই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। একজন সরকারি পুলিশের কর্মচারি। তাঁর গায়ে হাত তোলা অপরাধ। উনি বিধায়ক হতেই পারেন। পুলিশকে হেনস্থার করবেন কেন?”







