বিনোদন

ফের ছোট পর্দায় ফিরছেন দীপা-স্বয়ম্ব! ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে ওজুটি বাঁধতে চলেছেন ২ তারকা

সম্প্রতি স্টার জলসায় শেষ হয়েছে দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে জি বাংলায় শেষ হয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক। সেই ধারাবাহিকের একেক জন প্রধান চরিত্র ফের ছোটপর্দায় ফিরছেন। এবার জগদ্ধাত্রী স্বয়ম্ব অর্থাৎ সৌম্যদীপ মুখার্জী ও অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ একসঙ্গে জুটি বেঁধে আসতে চলেছে জি বাংলার পর্দায়।

স্টার জলসার অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। এই পুরো যাত্রাপথে একই রকম ভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছে এই ধারাবাহিকের সমস্ত চরিত্র। তবে উল্লেখযোগ্য ভাবেই মানুষের মন ছুঁয়েছে ধারাবাহিকের নায়িকা অর্থাৎ দীপার অভিনয়। সেই ভূমিকায় ধরা দিয়েছেন স্বস্তিকা ঘোষ। তারপরে কিছুটা বিরতি নিলেও এবার ফের নতুন গল্পে ফিরছেন অভিনেত্রী। নায়িকার সঙ্গী হতে চলেছেন জগদ্ধাত্রী খ্যাত স্বয়ম্ভ। সেই ভূমিকায় নিজের অভিনয় দ্বারা নজর কেড়েছেন সৌম্যদীপ মুখার্জি। এবার জি বাংলার পর্দায় এই দুই তারকা জ্যোতি বেঁধে নতুন গল্প বলতে চলেছে।

জি বাংলায় কিছু দিনের মধ্যেই নতুন করে যাত্রা শুরু করতে চলেছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। সেই ধারাবাইকে উঠে আসবে এক মায়ের গল্প। যেখানেই সেই মায়ের স্বামী ছেড়ে চলে যায় পুত্র সন্তানের জন্ম দিতে ব্যর্থ হওয়ায়। এখান থেকেই শুরু হয় জীবনের সংগ্রাম। আর্থিক টানাপড়েন ও সামাজিক কটাক্ষের মধ্যেও কিভাবে অদম্য শক্তি আত্মসম্মান ও নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে কিভাবে বেড়ে ওঠে তিন সন্তান সেটাই দেখা যাবে এই ধারাবাহিকের গল্পে। সেই মায়ের চরিত্রে দেখা যেতে পারে সোমা ব্যানার্জি। অন্যদিকে প্রধান জুটি হিসেবে দেখা যাবে স্বস্তিকা ও সৌম্যদীপকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ইপ্সিতা মুখার্জি। তবে এই ২ জনপ্রিয় তারকাকে ফের জুটি বেঁধে ছোট পর্দায় দেখতে বেশ উৎসুক দর্শকমহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.