বড় পর্দায় আসতে চলেছে অক্ষয় কুমারের নতুন চমক। ‘ভূত বাংলা’ মতো হরর কমেডি সিনেমার মাধ্যমে পর্দা কাঁপাতে চলেছে অক্ষয় কুমার। এই সিনেমার খবর সামনে আসার পর থেকেই মানুষের মধ্যে কৌতূহল মাত্রা ছড়িয়েছে। এমনকি এই সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে যীশু সেনগুপ্ত। ফের বলিউডের পর্দায় বাংলার এই তারকার উপস্থিতি দর্শকমহলের মধ্যে আলোড়ন ফেলেছে। এবার দীর্ঘ অপেক্ষার মুক্তি পেতে চলেছে ‘ভূত বাংলা’ সিনেমার টিজার।
টলিউডের পাশাপাশি বলিউডের বিভিন্ন জনপ্রিয় সিনেমায় গুরুত্বপুর্ণ চরিত্রে ধরা দিয়েছেন যীশু সেনগুপ্ত। বলিউডে কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে একাধিক বলি তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে বাংলার এই জনপ্রিয় অভিনেতাকে। এরপর যখন ‘ভূত বাংলা’ সিনেমার পোস্টার প্রকাশ্যে আসে, তারপরেই সেই পোস্ট সোশ্যাল মিডিয়ার নিজের প্রোফাইলের স্টোরি শেয়ার করে নেওয়ার পর থেকেই মানুষের মনে উন্মাদনা দানা বেধেছে। এবার অবশেষে সামনে এলো এই সিনেমার হাস্যরসে মোড়া রোমাঞ্চকর টিজার। যেখানে উঠে এসেছে যেমন ভৌতিক দৃশ ঠিক সেরকমই শোনা গেছে হাস্য রসে মোড়া সংলাপ।
এই সিনেমায় প্রধান চরিত্রে নজর কেড়েছেন অক্ষয় কুমার, তা বলাই বাহুল্য। তবে শুধুমাত্র অক্ষয় কুমার আর যীশু সেনগুপ্তই নয়, বরং এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে একাধিক জনপ্রিয় তারকাকে। ‘ভূত বাংলা’ সিনেমায় অন্যান্য গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, টাবু, ওয়ামিকা গাব্বি, ও রাজেশ শর্মা সহ একাধিক বলিউডের কলাকুশলীদের। আগামী ১০ই এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই হরর কমেডি সিনেমা ‘ভূত বাংলা’। তবে এই সিনেমা মুক্তি পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলেছে এই সিনেমার টিজার।







