স্বাস্থ্য

ইঁদুরবাহিত হান্টাভাইরাস:নতুন আতঙ্ক ও সতর্কতা

হান্টাভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। World Health Organization ইতিমধ্যেই একাধিক দেশকে সতর্ক করেছে। সম্প্রতি ডাচ প্রমোদতরী MV Hondius-এ ভাইরাস সংক্রমণের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। সেখানে কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী আটকা পড়েছেন।

হান্টাভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর লালা, মল বা প্রস্রাবের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এটি বায়ুবাহিত না হলেও শরীরে প্রবেশ করলে কিডনি ও ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের প্রথম দিকে জ্বর, পেশী ব্যথা, মাথা ঘোরা ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দেয়। পরে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া এবং কিডনি বিকলের মতো জটিলতা তৈরি হতে পারে।

চিকিৎসকদের দাবি, এই ভাইরাসে মৃত্যুহার প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ। এখনও পর্যন্ত এর নির্দিষ্ট কোনও ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কৃত হয়নি। তাই ইঁদুরমুক্ত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা রক্ষা করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.