সপ্তাহের প্রথম দিকেই তোলপাড় বলিউড ইন্ডাস্ট্রি কারণ এসে গিয়েছে জওয়ানের ট্রেলার। শুরু থেকে শেষ পুরোটাতেই শাহরুখ খান সকলের চোখ ধাধিয়ে দিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় তার প্রমাণ পাওয়া গিয়েছে। ট্রেলার মুক্তি পাওয়ার দু’ঘণ্টার মধ্যেই দেখে ফেলেছেন মোট কুড়ি লক্ষ মানুষ। অনেকেই মনে করছেন জবান পাঠানকেও ছাপিয়ে যেতে পারে।
জওয়ান ছবিটাতে একাধিক দক্ষিণই তারকা রয়েছেন। আর সেখানেই দর্শকদের বেশ পছন্দ হয়েছে নয়নতারার লুক। এক ঝলক দেখা গিয়েছে প্রিয়মনিকেও। নির্মাতারা এখনই বিজয়ের লোককে প্রকাশ্যে আনতে নারাজ। বিজয় সেতুপতির শুধু দুটো চোখের ঝলক দেখা গিয়েছে। তবে আরো একজন দক্ষিনী তারকা থাকার কথা। তাকে নাকি প্রিভিউতেও দেখা গিয়েছে একাংশের এমনটাই দাবি।
আগে শোনা গিয়েছিল জওয়ান ছবিটিতে আরো একজন দক্ষিনী তারকা থাকছেন কিন্তু নির্মাতারা তা এখনো স্পষ্ট করে কিছু জানার নেই তবে ট্রেলারের চুলচেরা বিশ্লেষণ করে অনেকেরই দাবি এই ছবিটিতে রয়েছে দক্ষিণ-ই তারকা থলপতি বিজয়। যদিও তা একেবারেই স্পষ্ট নয়। তবে তার অনুরাগীদের একাংশে এমনটাই দাবি।







