শিক্ষা

দেশের প্রথম IIT-তে MD কোর্স! ২০২৬ থেকেই ভর্তি, কোন কোন বিভাগে কত আসন? জানুন যোগ্যতা

প্রযুক্তি শিক্ষার পাশাপাশি এবার চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলতে চলেছে আইআইটি খড়গপুরে। দেশের প্রথম কোনও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) হিসেবে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু করতে চলেছে এই প্রতিষ্ঠান। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) স্বীকৃতি পাওয়ার পর ২০২৬-’২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে MD কোর্সে ভর্তি। ফলে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও গবেষণাকে এক ছাতার তলায় আনার পথে আরও এক ধাপ এগোল আইআইটি খড়গপুর।

প্রতিষ্ঠানের ডক্টর বিসি রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারে এই কোর্সগুলি পড়ানো হবে। প্রাথমিকভাবে ছ’টি বিভাগে পড়ুয়া ভর্তির পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি বিভাগে থাকছে দু’টি করে আসন। অর্থাৎ প্রথম বছরেই মোট ১২ জন পড়ুয়া MD পড়ার সুযোগ পাবেন।

**কোন কোন বিষয়ে MD পড়ার সুযোগ?**

আইআইটি খড়গপুরে যে ছ’টি বিষয়ে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, সেগুলি হল—

1\. MD জেনারেল মেডিসিন – ২টি আসন।

2\. MD রেডিওলজি – ২টি আসন।

3\. MD ফিজিওলজি – ২টি আসন।

4\. MD প্যাথলজি – ২টি আসন।

5\. MD কমিউনিটি মেডিসিন – ২টি আসন।

6\. MD বায়োকেমিস্ট্রি – ২টি আসন।

**কারা ভর্তির সুযোগ পাবেন?**

২০২৬-’২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য NEET-PG পরীক্ষার মাধ্যমে অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে হবে আগ্রহী প্রার্থীদের। তবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত যোগ্যতার মাপকাঠি, কাউন্সেলিংয়ের সময়সূচি এবং আসন বণ্টনের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে তা আরও স্পষ্ট হবে।

**চিকিৎসা শিক্ষায় কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ?**

বর্তমানে চিকিৎসা পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত মেডিক্যাল ইমেজিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটেশনাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে চিকিৎসা শিক্ষার সঙ্গে প্রযুক্তিগত গবেষণাকে যুক্ত করার লক্ষ্য নিয়েছে আইআইটি খড়গপুর। পড়ুয়ারা শুধু চিকিৎসা সংক্রান্ত বিষয়েই নয়, পাশাপাশি মলিকুলার ডায়াগনস্টিক্স, প্রিশিসন মেডিসিন, কম্পিউটেশনাল প্যাথলজি এবং জনস্বাস্থ্যের মতো ক্ষেত্রেও গবেষণার সুযোগ পাবেন।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম আইআইটি হিসেবে পরিচিত খড়গপুরের এই প্রতিষ্ঠান। এতদিন মূলত প্রযুক্তি ও গবেষণার জন্য পরিচিত এই শিক্ষাপ্রতিষ্ঠান এবার সরাসরি স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার পরিসরেও প্রবেশ করছে। আগামী দিনে চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে এই উদ্যোগ কতটা নতুন দিশা দেখায়, এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.