জেলা

পুলিশের তরফে সচেতনতা শিবির !

নিজস্ব সংবাদদাতা :-পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে দক্ষিণ দামোদরের সেহারাবাজার রহমানিয়া আলামিন মিশনে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সোমবার। সেফ ড্রাইভ সেভ লাইফ ও রোড সেফটি বিষয়ে আলাপ আলোচনা করা হয়। কেন হেলমেট পড়তে হবে, কিভাবে সিগন্যাল মানতে হবে, গাড়ির কখন ইন্ডিকেটর আগে থেকে চালু করতে হবে,গাড়ির লাইসেন্স থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন,আই পি এস শ্রীনিবাসন এমপি, এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, ডিএসপি ট্রাফিক দেবদৃশ বিশ্বাস,ওসি খণ্ডঘোষ সুব্রত বেরা, ওসি রায়না সৈকত মন্ডল, সেহারা ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ পাল,সেহারা আউটপোস্টের ওসি প্রিতম বিশ্বাস,সেহারা বাজার রহমানিয়া আলামিন মিশনের সম্পাদক হাজী কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম সহ মিশনের সমস্ত ছাত্ররা উপস্থিত।

এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী রহমানিয়া আলামিন মিশনের ছাত্রদের প্রশংসা করে তিনি বলেন, এত ডিসিপ্লিন ছাত্র খুব কমই দেখা যায়। সুপ্রভাত চক্রবর্তী ছাত্রদেরকে বিভিন্নভাবে সচেতন করেন। মাথা দুর্ঘটনায় পড়লে ক্ষতি হতে পারে সহ সমস্ত বিষয়ে সচেতন করতে ছাত্রদেরকে বুঝিয়ে বলেন। পুলিশে তরফ থেকে অনুষ্ঠান শেষে ছাত্রদের হাতে চকলেট দেওয়া হয়। রহমানিয়া আলামিন মিশনের সম্পাদক হাজী কুতুব উদ্দিন বলেন, রহমানিয়া আলামিন মিশন কে জেলা পুলিশের তরফ থেকে বেছে নেওয়ার জন্য তিনি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রহমানিয়া আল আমিন মিশনের পক্ষ থেকে সোমবার উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের ফুলের তোড়া ও উত্তরিয় দিয়ে বরণ করে নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন রহমানিয়া আলামিন মিশনের সহ-সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.