কাপুর পরিবারের বেশির ভাগ মানুষ কয়েক দশক ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত। বলিউড ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা অভিনেত্রী, এই পরিবারেরই হয়ে থাকেন।হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে রণবীর কাপুর পর্যন্ত এই পরিবারের অনেকেই নাম কুড়িয়েছেন।
তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের এমন একজন আছেন যিনি জাতীয় পুরস্কার নিতে অস্বীকার করেছিলেন। তিনি হলেন অভিনেতা শশী কাপুর। তার অসাধারণ অভিনয় এবং নৃত্য ছাড়াও সততা, নম্রতা এবং কাজের প্রতি নিজেকে উত্সর্গ করেছিলেন। অভিনেতা তার প্রথম চলচ্চিত্র ‘ ধর্মপুত্র ‘ র জন্য জাতীয় পুরস্কারে নির্বাচিত হয়েছিলেন । কিন্তু তিনি সেই পুরস্কার অস্বীকার করেন।
১৯৬১ সালে ‘ ধর্মপুত্র ‘ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। এই সিনেমার প্রধান চরিত্রে শশী কাপুর অভিনয় করেন। তবে তিনি যে জাতীয় পুরস্কার নিতে চাননি তার পেছনে একটি কারণ রয়েছে। সূত্রে খবর, তিনি বলেছেন ‘ ধর্মপুত্র ‘ সিনেমাটি করার জন্য তিনি জাতীয় পুরস্কারে মনোনীত হলেও সেই পুরস্কারটিকে গ্রহণ করা তার ঠিক মনে হয়নি। তার মনে হয়েছিল, চলচ্চিত্র জীবনের যোগ্যতা এখনো এতটা হয়ে ওঠেনি যে , তার জাতীয় পুরস্কার পাওয়া উচিত!
২০১১ সালে শশী কাপুরকে সিনেমায় যথেষ্ট পরিমাণে অবদান রাখার জন্য ভারত সরকারের তরফ থেকে পদ্মভূষণ ঘোষিত করা হয়েছিল। এছাড়াও তিনি ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারও পান।







