আমাদের মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে পালং শাক সাহায্য করে। পালং শাক মস্তিষ্ককে তীক্ষ্ণ, সক্রিয় এবং সুস্থ রাখে। পালং শাকে এমন কিছু পুষ্টিকর উপাদান রয়েছে যে গুলি মস্তিষ্কের বিকাশ ও কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। পালং শাককে ‘মস্তিষ্কের খাদ্য’ বলা হয়।
পালং শাকে থাকা ভিটামিন k, ফোলেট, ভিটামিন A, C এবং E মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে। পালং শাকে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং সেলেনিয়াম মস্তিষ্কের কোষকে সুস্থ রাখে। পালং শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা মস্তিষ্কের ক্ষতি থেকে রক্ষা করে।







