বেআইনি নির্মাণ ভাঙতে ব্যর্থ কাউন্সিলর, এবার এমনি কটাক্ষ করতে দেখা গেলো বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। বিধাননগরের কিছু বেআইনি নির্মাণ ভাঙতে ব্যর্থ হয় সেখানকার কাউন্সিলর।
সূত্রের খবর বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি ভবন ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। অবৈধ ভাবে ওই ভবন তৈরি হয়েছিল মনেই এমন রায় দিয়েছেন বলে জানা যায়।
পুরসভার তরফ থেকে অবৈধ ভবনটি ভাঙতে এলে ওই ভবনের বসবাসকারিরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আদালতের আদেশ সময়মতো পালন না করতে পারার জন্য, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চামেলি নস্করকে ডেকে পাঠান বিচারপতি।
সময়মতো আদেশ পালন না করতে পারার কারণ জানতে চাইলে কাউন্সিলর জানান, তিনি গত বছর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে যোগদান করেন। ওই এলাকায় কয়েকশো ভবন আছে, তার মধ্যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ তার অজানা।
কাউন্সিলর আরও জানান তারা ভবনটি ভাঙতে গেলে ভবনে বসবাসকারিরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ‘ভাঙতে দেব না, বাড়ি ভাঙলে আমরা কোথায় যাবো?’ এই বলে তারা বিক্ষোভ শুরু করে।
এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় আদেশ দেন যতো তাড়াতাড়ি সম্ভব বাড়ি ভাঙার কাজ শুরু করতে। তিনি আরো বলেন ‘প্রয়োজনে পুলিশ লাঠিচার্জ করুক, কাঁদানে গ্যাস ছুড়ে জমায়েত সরাক।’







