বিষাদের সুর তুলে কৈলাসে ফিরে গেলেন উমা। প্রতিমা নিরঞ্জনকালে সিঁদুর খেলায় মেতে উঠলেন বঙ্গ রমণীরা। শুভশ্রী থেকে শুরু করে রানী মুখার্জি সকল তারকারাই হাসি মুখে বরণ করে নিলেন মাকে। পোস্ট করলেন সিঁদুর খেলার ছবি।
তবে যশঘরণী নুসরাত জাহান সিঁদুরে রাঙা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই কিছু তীক্ষ্ণ মন্তব্য ছুটে এলো তার দিকে। যশের সাথে হাসি মাখা ছবি দেখে কেউ মন্তব্য করেন ‘ ইসলামের কলঙ্ক ‘ , কেউ বা লিখেছেন ‘ মুসলিম হয়ে দুবার হিন্দুকে বিয়ে করেছিস, লজ্জা করে না ‘ ।
তবে এসব কথাকে কোনো দিনই খুব একটা পাত্তা দেননি অভিনেত্রী। লাল সাদা পাড়ের শাড়িতে দুর্গা প্রতিমার সামনে ঝলমল করছিলেন তৃণমূল সাংসদ। তার বার্তা, ‘ ধর্ম যার যার, উৎসব সবার ‘ ।







