কলকাতা

যাদবপুরকাণ্ডের ৩ মাস পর আদালতে চার্জশিট জমা পুলিশের

কলকাতার যাদবপুর থেকে শুরু করে নিউটাউন এবং বিভিন্ন মেডিকেল কলেজ যেন ছাত্র খুনের খেলায় মেতে উঠেছে। আর যাদবপুর কান্ডের সাড়ে তিন মাসের মাথায় আদালতে চার্জশিট জমা করল পুলিশ।৬ প্রাক্তনী ও ৬ পড়ুয়ার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ৩০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত আগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদ্বীপের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য রাজনীতি।মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে র‍্যাগিংয়ের অভিযোগ করা হলে পুলিশ তদন্তে নেমে প্রথমেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে।তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়।এমনকি পুলিশ পক্ষের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, ‘পিক অ্যান্ড চুজ’ করে মারা হয়েছে প্রথম বর্ষের ছাত্রকে। সম্পূর্ণ ঘটনার ‘কিং পিন’ সৌরভ।

এরপর যাদবপুরের পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তর্বর্তী তদন্ত কমিটি গঠন করে,তদন্ত চালিয়ে ছাত্রমৃত্যুতে র‍্যাগিংয়ের প্রমাণ পায়।এই ঘটনার একমাস পর গঠন করা হয় অ্যান্টি র‍্যাগিং কমিটি।

যাদবপুরকাণ্ডের পর স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস বুদ্ধদেব সাউকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেন। তিনিই এই অ্যান্টি র‍্যাগিং কমিটির চেয়ারম্যান।

যাদবপুরের প্রথম বর্ষের নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে দেখা করে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।এছাড়াও সদ্য সন্তানহারা মাকে বাড়ির কাছেই চাকরি ও নিহতের ছোট ভাইয়ের পড়াশোনার খরচ রাজ্য সরকার নেবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

যাদবপুর ঘটনার সাড়ে তিন মাসের মাথায় যাদবপুরকাণ্ডে অভিযুক্ত ৬ পড়ুয়া ও ৬ প্রাক্তনীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ৩০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে চার্জশিটে।এমনকি পকসো ধারা এবং ব়্যাগিং এ ও অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.