২০২৩ এর জগদ্ধাত্রী পুজোতেও থাকছে সাং প্রথা। ২০২১ থেকে মতবিরোধ থাকলেও কখনোই অনিয়ম হয়নি এই প্রথার। প্রশাসনের তরফ থেকেও এই প্রথা বন্ধ করার কথা বলা হয়েছিল। তবে কৃষ্ণনগরবাসী বিরোধিতা করে এই মতামতের। করণাকালেও আটকে থাকেনি জগদ্ধাত্রী পুজোর সাং প্রথা।
সামনেই কালী পুজো। এরই মাঝে জগদ্ধাত্রী পুজোর তোড়জোড় শুরু। কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমা পুজো কমিটির অন্যতম সদস্য গৌতম ঘোষ জানান এই পরম্পরা বন্ধ হবে না কোনোভাবেই। সাং কৃষ্ণনগরের ঐতিহ্য।
এবছরেও রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত কৃষ্ণনগরে প্রথা মেনে এবছরও ধুম ধাম করে হবে জগদ্ধাত্রী পুজো। সাথে থাকবে সাং প্রথাও।পুজো শেষে দেবী বেহরাদের কাধে করেই যাবেন বিসর্জনে।







