দেশ

ভারতের জ্বালানি তেল আমদানি নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় জ্বালানি তেলমন্ত্রী

এতদিন রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করতো ভারত। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য জ্বালানি তেল নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ববাজারে। তবে তার প্রভাব এখনো পড়েনি ভারতবর্ষের বাজারে। তবে সেই প্রভাব যাতে ভারতে না পড়ে সেই জন্য দক্ষিণ আমেরিকা গুলি থেকে তেল কেনার সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। ভবিষ্যতে ভেনেজুয়েলা থেকে আসতে পারে ভারতের প্রয়োজনীয় জ্বালানি তেল এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় জ্বালানি তেলমন্ত্রী হরদীপ সিং পুরী।

তিনি বলেছেন,”ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানির পরিকল্পনা রয়েছে আমাদের। বাজারে তেলের সরবরাহ যত বাড়বে, ততই আমাদের জন্য ভাল। যেখানে আমরা কম দামে তেল পাবো, সেখান থেকেই কিনব।”

বিপুল পরিমাণ জ্বালানি তেল সঞ্চিত রয়েছে এই ভেনেজুয়েলা দেশে। সেই জন্য এই দেশ থেকে জ্বালানি তেল সরবরাহ করলে কম মূল্য পাওয়া যাবে বলে ধারণা কেন্দ্রীয় জ্বালানি তেল মন্ত্রকের। তেল উত্তোলন ও বিক্রয়ের জন্য এই দেশগুলি সবার আগে রয়েছে সেই দেশগুলির সঙ্গে জোট ওপেক প্লাসেরও বিশেষ সদস্য হলো ভেনেজুয়েলা।তাছাড়াও একাধিক স্বর্ণ খনি রয়েছে এই দেশে। তবে মার্কিন নিষেধাজ্ঞার জন্য অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল এই দেশটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.