সামনেই আসছে ছুটির তিনটে দিন। শুক্রবারটা ছুটি নিয়ে চার দিন ঝুলিতে ভরে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের যেকোনো স্থানে। উত্তরবঙ্গে অবস্থিত অপরিচিত একটি মন মুগ্ধকর ডেস্টিনেশন ধুপিঘাড়ি। দার্জিলিং থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। দার্জিলিংয়ের পাহাড় ঘেরা ছোট্ট এই মনোরম জায়গাটিতে কাটি আসতে পারেন এইবারের ছুটিটি।
আপনি এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা কে পরিষ্কার দেখতে পাবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে দারুন অনুভূত করাবে। এখানে ছুটি কাটাতে আসতে গেলেই সবার আগে বুকিং টি করা কিন্তু বাধ্যতামূলক। কারণ এই জায়গাটায় তথাকথিত পর্যটন কেন্দ্র এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। অন্য পর্যটন কেন্দ্রগুলোর মত এখানকার পরিবেশ নয় একদমই আলাদা। চারিদিকে বড় বড় পাইন গাছে মোরা এই জায়গাটি। এখানেই অনেকটা জায়গা জুড়ে রয়েছে ধুপঘাড়ি ফার্ম স্টে।
দার্জিলিং থেকে আসতে জঙ্গলের ভেতর থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবেন, সে এক অপরূপ দৃশ্য।গাড়ি ঘোড়ার কোনো রকমের শব্দ নেই এখানে। নিরিবিলি প্রকৃতিক এক মনোরম পরিবেশে এই কয়েকদিনের ছুটি একেবারে জমে যাবে। অল্প কয়েক দিনের ছুটিতে এখানে ভালো করেই ঘুরে যাওয়া যাবে। নিজেদের গাড়ি করেও এখানে আস্তে কোনরকম সমস্যা হয় না।দার্জিলিং থেকেও গাড়িতে আসা যায়। ধূপঘাড়ি থেকে দার্জিলিং শহরকে দেখতেও বেশ সুন্দর লাগে।







