রাজ্যের শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেলো গুরু নানকের জন্মদিনে শহিদ মিনার ময়দানে ঢালাও ভোজের লঙ্গরে বসে পরের পর লুচি বেলতে।
প্রতিবছরই শহিদ মিনারের ময়দানে গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে বড়ো অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে এবারে তিনি উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি হিসেবে শহরের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অপর মন্ত্রী অরূপ বিশ্বাসকে সেখানে উপস্থিত থাকতে বলেন।
সোমবারের সেই লঙ্গর সেবায় রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেলো সঙ্গে তার দুই ছেলেমেয়েকে লঙ্গরসেবায় লুচি বেলতে।







