বাড়িতে মোষ ঢোকা নিয়ে চলল বিতর্ক, সেই বিতর্কের জেরেই প্রতিবেশীকে খুন করল তৃণমূল পঞ্চায়েতের সদস্য। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার বদনটোলা এলাকায়। মৃত ব্যক্তির নাম দেবনারায়ণ যাদব বয়স ৫৫। তাকে হত্যাকারী অভিযুক্ত ব্যক্তির নাম শ্যামবিহারী যাদব,
মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তবে অভিযোগ শুধু শ্যামবিহারীর ওপর ই নয়, অভিযোগ উঠেছে আরও তৃণমূল সদস্যদের উপর।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপযুক্ত শ্যামবিহারী ও মৃত দেবনারায়ণের বাড়ি পাশাপাশি। গতকাল রাতে দেবনারায়ণের পোষ্য একটি মোষ শ্যামবিহারির বাড়িতে আচমকা ঢুকে যায়। সেই নিয়েই চলতে থাকে তুমুল দ্বন্দ্ব। স্থানীয়রা ইউজারা আইন যখন সেই ঝগড়া চরম পর্যায়ে চলে যায় তখন শ্যামবিহারীর দলের কিছু লোকজন আসে। তারপরই তারা চড়াও হয় দেবনারায়ণের উপর। হঠাৎ করেই দেবদারনের উপর আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে।
জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজে। নিয়ে যাওয়ার পর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। এরপরই অভিযুক্ত শ্যামবিহারীর বিরুদ্ধে অভিযোগ করা হয় রতুয়া থানায়। তবে এটা কি সত্যিই ঝামেলার জন্য খুন ? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য ?সেই তদন্ত করছে পুলিশ।






