Uncategorizedজেলা

বিশ্ব মৃত্তিকা দিবসে কৃষি আলোচনা ও শস‍্য বীজ প্রদান

আন্তর্জাতিক মাটি দিবস উপলক্ষে ‘মাটির স্বাস্থ্য ও জলের ব্যবহার’ বিষয়ক কৃষি আলোচনা সভা করা হয়। ভারত সরকার দ্বারা অনুমোদিত ‘মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেড’ নামে এফপিসি মেমারি ১ ও ২ নং ব্লকের কৃষকদের এবং কৃষি ও সহযোগী কার্যের সার্বিক সহযোগিতা ও উন্নয়নের জন্য খয়েরপুর গ্রামে চালু হওয়ার পর চাষিদের তৈলশস্য বীজ, ভুট্টা বীজ প্রদান ও প্রশিক্ষণ।

আই সি এ আর এন্ড সি আর আই জে এ এফ ডাইরেক্টর ডঃ গৌরাঙ্গ করের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় পূর্ব বর্ধমানের কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ও প্রধান ডঃ এস কে মহঃ আজিজুর রহমানের মাধ্যমে এই প্রশিক্ষণ শিবির চলছে এবং চাষীদের সমস্ত রকম সহযোগিতা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বুদবুদ কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ দীপঙ্কর ঘড়াই, মেমারি ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা কৌশিক মন্ডল ও ‘মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেড’এর সিইও স্বামী দিব্যাত্মানন্দ মহারাজ, প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার চাষীবৃন্দ।

মহারাজের প্রচেষ্টায় এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সহ এলাকার মানুষের উন্নয়নে কাজ করার পাশাপাশি কৃষক, মৎস‍্য চাষী ও প্রাণী পালকদেরও উন্নয়নের ব্রত নিয়ে ‘মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেড’ নামে এফপিসি কাজ করছে। এই আলোচনা সভায় যোগদান করেন ৩০ জন কৃষক এবং প্রশিক্ষণ শেষে বকেয়া থাকা কয়েকজন কৃষকের হাতে বীজ দেওয়া হয়। আজ মাটি দিবসে এলাকার চারটি অঞ্চলের জমির মাটির নমুনা সংগ্রহ করে নিয়ে যান বিজ্ঞানী ডঃ দীপঙ্কর ঘড়াই। বিনামূল্যে মাটি পরীক্ষা করে চাষীদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.