দেশ

ভয়ঙ্কর ঘটনা: চলন্ত ট্রেন থেকে আলাদা হয়ে গেল ৮ টি কোচ!

চলন্ত কয়লা বোঝাই ট্রেন থেকে খুলে গেল ৮ কোচ।ঘটনাটি ঘটেছে অন্ডালের সিদুলি স্টেশনের কাছে। কয়লা বোঝাই করে
পাণ্ডবেশ্বর রেল সাইডিং সিএইচপি থেকে অন্ডালের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। রাস্তায় অন্ডালের সিদুলি স্টেশনের কাছে ঘটে এই দুর্ঘটনা।

জানা গেছে অন্ডালের সিদুলি স্টেশনের কাছে হটাত্‍ দুটি কোচের কাপলিং খুলে যায়। তার ফলেই আলগা হয়ে যায় আরও ৮ টি কোচ। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় রেল আধিকারিকরা। এবং পুনরায় গন্তব্য স্থলে থেকে পাঠানো হয় ট্রেনটিকে। অতি সাবধানতার পরও কি করে ঘটে এই দুর্ঘটনা? সে নিয়েই উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.