বিনোদন

এ কেমন ভাষা ‘লোচা’? কেন মৌসুমী মেজাজ হারালেন হঠাৎ বম্বে নিয়ে

টলিউড থেকে বলিউড সব জায়গায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। যার সহঅভিনেতার তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন থেকে উতম কুমার, রয়েছেন আরো অনেকে। এই সেলিব্রিটি আজও চর্চার কেন্দ্র বিন্দুতে জায়গা করে নিয়ে থাকেন মাঝে মধ্যেই। তিনি মানুষ হিসেবে খোলা মনের। মন খুখে কথা বলাটাই তাঁর কাছে বিশেষত্ব। বারবার ফুটে উঠতে দেখা যায় ছবির ফ্রেমে হোক কিংবা বাস্তবে। হঠাৎই কেন বম্বে নিয়ে সরব হয়ে উঠলেন? মৌসুমী চট্টোপাধ্যায়। তাঁকে একবার বিচারকের আসনে দেখা যায় ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শো তে।

শ্রেয়া ঘোষাল পাশে বসে। মৌসুমী চট্টোপাধ্যায় হঠাৎই মন্তব্য করেন বসেন আমার মাইক না হলেও চলবে। জোরে কথা বলতে পারেন তিনি। এই নিয়েই শুরু হয়ে যায় হাসি ঠাট্টা। এদিনের পর্ব বেজায় জোড়াল হতে চলেছে সবাই অনুমান করে নিয়েছেন। ‘আমাকে বলা হচ্ছে, আমি যেন হিন্দিতে কথা বলি হঠাৎ বলে বসে মৌসুমী। বম্বের তো কোনও ভাষাই নেই। ছবি তো নির্বাকও হয়। তেরেকো, মেরেকো, আপুনকো, এটা কোনো হিন্দি। আমি যখন বম্বেতে এসেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, লোচা হয়ে গেছে। আমি ভাবতে থাকি, লোচাটা কী ভাই। এত কিছু শুনেছি, অর্ধেক মানুষ মারাঠিতে দিচ্ছেনএই লোচাটা কী?, অর্ধেক মানুষ ইংরেজিতে দিচ্ছেন, অর্ধেক মানুষ হিন্দিতে দিচ্ছেন, অর্ধেক মানুষ লোচা করছেন।”

মৌসুমী চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্যের পর পাশের থেকে কুমার সানু বলে ওঠেন ”আজ তো পুরো এনার্জিতে রয়েছেন”। “সত্যি খুব মজা হবে” শ্রেয়াও জানান। রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে সেই পর্ব। যদিও সবটাই মৌসুমী মজা করে বলেছিলেন। ভাষা প্রসঙ্গে এই প্রশ্ন করেছিলেন কোনও রাগটাগ না করেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.