রাজ্যে বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।১৮০ ডিগ্রি পাল্টি খেল আবহাওয়া। রোদকে ছুটি দিল বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকবে।
দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।অন্য্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুত্-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।







