কলকাতা পুলিশের উদ্যোগে যে সমস্ত কলকাতা পুলিশের কর্মীরা এই রোদের উত্তাপের মধ্যে ট্রাফিক কন্ট্রোল করছে, তাদের জন্য আজ কলকাতা শহরে একাধিক জায়গায় কলকাতা পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হলো ওয়েদার কিট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতা পুলিশের জয়েন সিপি ট্রাফিক রূপেশ কুমার. এবং গৌরব লাল সহ অন্যান্য উচ্চপদস্থ অফিসাররা।
তারা আজ উল্টোডাঙা ট্রাফিক গার্ড সহ একাধিক ট্রাফিক গার্ড পরিদর্শন করেন এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ ট্রাফিক কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের গরম থেকে মুক্তি পেতে একটি ছাতা, একটি জলের বোতল, ওআরএস , সানগ্লাস বিতরণ করেন।







