দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। ছাত্রমৃত্যুর জেরে ডিরেক্টরকে ঘিরে প্রবল বিক্ষোভ ক্যাম্পাসে। বিখবকারি ছাত্রছাত্রীদের অভিযোগ, রবিবার ডিরেক্টরকে কার্যত ধাক্কা মেরে ক্যাম্পাসের বাইরে বের করে দেন পড়ুয়াদের একাংশ। ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন ডিরেক্টর।কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রায় চার হাজার ছাত্রছাত্রী এনআইটিতে পড়াশোনা করেন। ১৪টি ডিপার্টমেন্ট রয়েছে এখানে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষের বাড়ি হুগলির ব্যান্ডেলে। তাঁরই অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় রবিবার। অভিযোগ, পরীক্ষাহলে নিজের আইডি কার্ড নিয়ে যেতে ভুলে যান অর্পণ। তাই তাঁকে পরীক্ষায় বসতেই দেওয়া হয়নি। এরপরই ঘরে ফিরে আত্মহত্যার চেষ্টা করে ঐ পড়ুয়া বলে অভজক।কলেজ পড়ুয়াদের দাবি, অর্পণকে যখন তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়, তখনও তাঁর হৃদযন্ত্র সচল ছিল। অ্যাম্বুল্যান্স আনা হলেও তারা বলে রিপোর্ট লেখাতে হবে, আইডি কার্ড দেখাতে হবে। ছাত্রদের অভিযোগ, অর্পণকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পর অনেকক্ষণ বেঁচে ছিলে। কিন্তু এনআইটির নিজস্ব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় ওষুধপত্র না থাকা এবং দীর্ঘ ২০ মিনিট অর্পণকে ফেলে রাখার কারণেই তাঁর মৃত্যু হয়।রবিবার রাতে কলেজের ডিরেক্টর অরবিন্দ চৌবের অপসারণের দাবিতে বিখব করে ছাত্ররা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অরবিন্দ চৌবে।
Read Next
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
Related Articles
Check Also
Close
-
চড়ক সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনার অভিযোগে উত্তপ্ত শিলিগুড়িApril 14, 2025







