স্বমহিমাতেই বিজেপি নেতা দিলীপ ঘোষ। লাঠি, ত্রিশূল, গদার পর এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল হকি স্টিক। মঙ্গলবার সকালে বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় একটি ক্লাবের মাঠে হকি খেলতে দেখা গেল দিলীপ ঘোষকে। তাৎপর্যপূর্ণভাবে, এদিন দিলীপ ঘোষের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়। ২০২৩ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। বর্ধমান সাংগঠনিক জেলার প্রাক্তন যুব মোর্চার সভাপতি ও সহ সভাপতি ছিলেন তিনি।
মঙ্গলবার সকালে ইছলাবাদ ইয়ুথ ক্লাবের মাঠে দিলীপ গেলে তাঁর হাতে হকি স্টিক তুলে দেন শ্যামল রায়।
দিলীপ ঘোষের হাতে হকিস্টিক কেন্দ্রিক তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।







