সম্প্রতি বেশ কিছুদিন ধরেই বদলাচ্ছে আবহাওয়া। ক্রমশ শক্তি বৃদ্ধি করছে রেমাল। শনিবার রাত থেকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণবাত্য। রবিবার মধ্য রাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পরতে চলেছে সাইক্লোন রেমাল।
আজ ভোর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসতে চলেছে বৃষ্টির জলে। এমনকি কলকাতা সহ ৬ জেলায় থাকছে লাল সতর্কতা। আগামী ৫ ঘণ্টায় অতি শক্তিশালী হতে চলেছে রেমাল। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সর্তকতা। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে হাওয়া।
হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় জারি থাকছে সতর্কতা। দুই ২৪ পরগনায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া। সময় যত বাড়বে ঝড়ের গতি বৃদ্ধি হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। নদিয়া এবং মুর্শিদাবাদে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।সাইক্লোনের প্রভাবে পুরো দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা। আজ বাংলা জুড়ে শুরু হতে চলেছে রেমালের তাণ্ডব। বুধবারের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। যার ফলে আগামী দুই থেকে তিন দিন পারদ কমতে চলেছে ২-৬ ডিগ্রি পর্যন্ত।







