দেশ

মনিপুরের হিংসার কথা উঠতেই এবার বড় পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবারো অশান্ত চিত্র ধরা পরল মণিপুরে। এই খবর শোনা মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই বিগত ১৩ মাস ধরে চালানো হিংসাপর্বে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দিলেন তিনি। সোমবার, মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার পরে সংবাদমাধ্যমের সামনে হয়ে শাহ জানান মেইতেই এবং কুকি, এই দুই সম্প্রদায়ের সঙ্গেই খুব শীঘ্র বৈঠক করবেন তিনি।

তাঁর কথায়, ‘‘মণিপুরে জাতিগত বিভাজনের রাজনীতিতে ইতি টানতে শীঘ্রই মেইতেই এবং কুকি দু’তরফের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্র। বৈঠক শেষে এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মণিপুরের সমস্ত নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। ’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.