জেলা

স্কুলের প্রধান শিক্ষক কে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে

স্কুলের প্রধান শিক্ষক কে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোট পেয়েছেন।শনিবার আসানসোলের রানীগঞ্জ হাইস্কুলের ঘটনা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।আক্রান্ত প্রধান শিক্ষক প্রতীম চট্টোপাধ্যায় বলেন এদিনের এই স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মন্ডল ক্লাস নিতে যায়নি সেই নিয়ে ঘটনার সূত্রপাত।

এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মন্ডলের স্বামী তথা ওই স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয়।অভিযোগ এরপর বিজয় দাস তার আঙুল মচকে দেয়।এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস।অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মন্ডল বলেন এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করেছেন।তা তিনি জানতেন না।এই ঘটনার পর দুপক্ষই রানীগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.