রাজ্য

বর্ধমান শহরের লস্কর দিঘির জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে

নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোঃ ইউসুফ কে অন্তবতীকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরই শহর বর্ধমানের লস্করদিঘী এলাকার তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছা সহ বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার সালক আশপাক হোসেন। এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন। কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই দেশ ছাড়েন। তার পর থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তি সৃষ্টি হয়। জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর। আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ-সাধারণ মানুষের। রাষ্ট্রপতি সচিব জয়নাল আবেদীন অন্তর্বর্তীকালীন অর্থনীতিবিদ ডক্টর মোঃ ইউসুফ কে প্রধানমন্ত্রী পদে বসাতে চলেছেন। তারপরেই শহর বর্ধমানের লস্কর দীঘিতে তার আত্মীয়র বাড়িতে খুশির খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.