ইংল্যান্ডের তরুণ পেসার জস হালকে সামলাতে শ্রীলঙ্কার ব্যাটারদের কপালে ভাঁজ পড়েছে। ২০ বছর বয়সি বাঁহাতি পেসার হালের উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, যা শ্রীলঙ্কার জন্য সমস্যার কারণ হতে পারে। নিয়মরক্ষার শেষ টেস্টে শুক্রবার ওভালে অভিষেক হবে হালের। অধিনায়ক অলি পোপ নেটে তাঁর বোলিং দেখে মুগ্ধ, হালের মাঠে নামার জন্য প্রস্তুত বলেই মনে করছেন তিনি। মাত্র ১৮ মাস আগে স্ট্যামফোর্ড স্কুলে পড়াশোনা করা হাল এখন নর্দাম্পটনশায়ারে লেস্টারশায়ার অ্যাকাডেমিতে। দু’সপ্তাহ আগে মার্ক উডের পরিবর্তে ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন এই পেসার।
অন্য দিকে, শ্রীলঙ্কা পুরোদমে প্রস্তুতি নিচ্ছে জো রুটকে আটকানোর জন্য। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রুট শ্রীলঙ্কার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন, তাঁর টেস্ট গড় ৬৭.৫৫। শেষ চার ইনিংসে যথাক্রমে ৪২, ৬২, ১৪৩ এবং ১০৩ রান করেছেন রুট। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক দিমুথ করুণারত্নে জানিয়েছেন, রুটের বিরুদ্ধে নেওয়া কৌশলগুলো এখনও সফল হয়নি। তিনি বলেন, “রুটকে আউট করতে পারলেই ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে।”
ম্যাচটি শুরু হবে শুক্রবার ভারতীয় সময় দুপুর ৩.৩০-এ, সোনি নেটওয়ার্ক এবং সোনি লিভ অ্যাপে সরাসরি সম্প্রচারিত হবে।







